আওয়ামী লীগ সরকারের সময়ে সারাদেশে ২৫১ জন গুম হয়েছেন। এই ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে ৫৫ জন গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা তদন্ত সংস্থার কাছে তাদের জবানবন্দি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
ওইদিন গুম হওয়া ৫৫ জনের পরিবারের সদস্যরা চিফ প্রসিকিউটরের সাথে বৈঠক করেন। চিফ প্রসিকিউটর বলেন, গুমের ঘটনাগুলো ব্যাপক ও পদ্ধতিগত হামলা (ওয়াইডস্প্রেড ও সিস্টেম্যাটিক অ্যাটাক)। কারণ প্রতিটি ঘটনার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়।
তিনি আরও বলেন, গুম হওয়া ২৫১ জন বা যারা এখনো ফিরে আসেননি, তাদের প্রত্যেকের ঘটনার পেছনে একই ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।
আমিনুল ইসলাম বলেন, এই ধরনের গুমের তদন্ত শুরু হলেই কিছু অপরাধীর তৎপরতা বেড়ে যায়। তাই ন্যায়বিচারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হতে হবে।



Leave a Reply