লক্ষ্মীপুরের একটি পুকুরে গোসল করতে নেমে দাদা এবং তার দুই নাতি-নাতনির সলিলসমাধি ঘটেছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
প্রাণ হারানো ব্যক্তিরা হলেন আবু সিদ্দিক (৭০), তার ছোট্ট নাতি পিয়াস (৮) এবং নাতনি পপি আক্তার (৬)।
স্থানীয়দের ভাষ্যমতে, আবু সিদ্দিক নিজের দুই নাতি-নাতনিকে সাথে নিয়ে বাড়ির পাশেই অবস্থিত পুকুরে নামেন। প্রথমে বয়োবৃদ্ধ আবু সিদ্দিক এবং পরবর্তীতে নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তার গভীর পানিতে তলিয়ে যান। প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রতিবেশীরা তাদের নিথর দেহগুলো পানি থেকে তুলে আনেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো হয়েছে। স্বজনদের সাথে কথা বলে এই বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



Leave a Reply