উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের হাটহাজারীর দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সেলেটার জেট চার্টারের একটি বিশেষ ফ্লাইটে তাকে সেখানে পাঠানো হয়।
তার সাথে পরিবারের একজন সদস্য এবং দুইজন চিকিৎসক রয়েছেন। দুপুর নাগাদ ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় তিনি আহত হন। ওই ঘটনায় ঘটনাস্থলেই দুই সৈনিক প্রাণ হারান।
শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে যান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


Leave a Reply