প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের অবেরভিলিয়ে এলাকায় গ্যাস লিক থেকে বিস্ফোরণে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে অবেরভিলিয়ের রু পল ভেরলেন এলাকায় একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম।

নিহত শিশু নাহিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।

ফরাসি সংবাদমাধ্যম টিএফ১ ইনফো জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের পর বাড়িটির একটি অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও জিআরডিএফ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *