পটুয়াখালীতে নদীতে জাল ফেলার সময় বজ্রপাতে নিহত ২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর মোহনায় মাছ ধরার ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুই জেলে নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রোববার বিকেলে তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীর মোহনায় পাঁচজন জেলে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে আসেন। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ তীব্র ঝড়ো আবহাওয়ার সঙ্গে সরাসরি বজ্রপাত হয় ট্রলারটির ওপর। এই ঘটনায় ইমন খাঁন ও শাকিব শিকদার মারা যান এবং বাকি তিনজন গুরুতর আহত হন।

দ্রুত আশপাশের ট্রলারের জেলেরা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *