নিঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী

শেষ দুপুরে কালো মেঘে ঢেকে থাকার পর বিকেল না গড়াতেই ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঘর থেকে বের হওয়া ও অফিস শেষে বাড়ি ফেরা মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।

এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসফেরত, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। এমনকি যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি, প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।

মুষলধারে হওয়া বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কেটে গিয়ে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে এসেছে। তীব্র তাপপ্রবাহের পর ঢাকার আবহাওয়া বেশ শীতল হয়ে ওঠায় নাগরিক জীবনে ফিরে এসেছে অনাবিল স্বস্তির আমেজ।

এদিকে, সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ও এর আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকাসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকার কথা বলা হয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথাও বলা হয় এতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *