নানা ভোগান্তিতে জনগণ, তবে সরকারের কথায় মনে হয় সংকট নেই: বিরোধী দলীয় প্রধান

ডা. শফিকুর রহমান বাংলাদেশে বর্তমানে গভীর সংকটের মুখোমুখি দাবি করেন। জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার ছয় মাসেও এই সংকট সমাধানে কোনো বিকল্প ব্যবস্থা নিতে পারেনি বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। এ কারণেই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টিও সরকার শুরুতে অস্বীকার করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই জ্বালানি সংকটের বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেছে দাবি করেন তিনি বলেন, এতে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও জেলাটিতে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। একসময় বগুড়াকে ‘মিনি শিল্পনগরী’ বলা হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও সেই সম্ভাবনার পুরোপুরি বিকাশ ঘটেনি।

তিনি আরও বলেন, বগুড়া শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও সে অনুযায়ী উন্নয়ন হয়নি। জেলার সড়ক, শিল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *