দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ১২ থেকে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা এগিয়ে গিয়ে তাদের ধাওয়া করেন।
পরবর্তীতে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা ভারতে ফিরে যেতে বাধ্য হন। পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। একইসঙ্গে, অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও।



Leave a Reply