গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ১৭৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৯ জন, খুলনা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন এবং রংপুর বিভাগে ৬ জন রোগী রয়েছে।
এছাড়াও জানা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হবার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ৩২ জন। এছাড়াও, চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।



Leave a Reply