টাঙ্গাইলে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বাসাইল উপজেলার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান ঔ উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিক ধারণা অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার পরপরই নিহতের স্ত্রী মামলা দায়ের করেন। এরপর রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply